পুত্র-সমস্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় ছেলেটা অপরাধ করলে শাস্তি পায় তৃতীয় ছেলেটা! চীনের গুয়াংডং প্রদেশের ট্যান চাওইউন তাই পড়েছেন ভীষণ বিপাকে। স্বামীর মতো তিনি নিজেও চার ছেলেকে আলাদা করতে পারেন না। কদিন আগেই আবার চার ছেলেকে দিয়েছেন স্কুলে। স্কুলের শিক্ষক আর শিক্ষার্থীরাও পড়েছে গোলকধাঁধায়—চার ভাইকে আলাদা করা যে সত্যিই কঠিন। তাই মা ট্যান করলেন কী, চার ছেলের মাথাই মুড়ে দিলেন। কেবল মুড়েই দিলেন না, নম্বরও লিখে দিলেন কায়দা করে কিছু চুল রেখে। অবশেষে সমস্যার সমাধান পেয়ে বেশ স্বস্তির শ্বাস ফেলছেন ট্যান। অরেঞ্জ অনলাইন