পুনর্মিলনী উত্সব

২৩ জানুয়ারি শুক্রবার ঢাকার নবাবগঞ্জ উপজেলার তুইতাল বালিকা উচ্চবিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী পুনর্মিলনী উত্সব উদ্যাপিত হয়। সকাল নয়টা ৩০ মিনিটে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের শোভাযাত্রার মাধ্যমে দিনব্যাপী এই উৎসব শুরু হয়। প্রধান শিক্ষিকা সিস্টার মেরি কিরণ এস এম আরের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় মূল উৎসব। উৎসব উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীরা প্রকাশ করেন স্মরণিকা ‘স্মৃতিময় প্রদীপ্তি’।
অনুষ্ঠানের প্রথম পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রাক্তন শিক্ষার্থীরা স্মৃতিচারণা, নাচ, গান, ফ্যাশন শো, কৌতুক উপস্থাপন করে। দ্বিতীয় পর্বে যোসেফ শরৎ গমেজ পরিচালিত সিঁদুর নিওনা মুছে নাটকটি মঞ্চায়ন করা হয়। এরপর লটারির মাধ্যমে এই পুনর্মিলনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সহকারী প্রধান শিক্ষক গোপেন্দ্র মোহন শিকদার। অনুষ্ঠানে সহযোগিতা করে প্রথম আলো বন্ধুসভা।