পুন্ড্রনগরে চড়ুইভাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়া: গত ৩০ ডিসেম্বর মহাস্থানগড়ে চড়ুইভাতির আয়োজন করে বগুড়া বন্ধুসভা
বগুড়া: গত ৩০ ডিসেম্বর মহাস্থানগড়ে চড়ুইভাতির আয়োজন করে বগুড়া বন্ধুসভা

রাতে কুয়াশা আর হিমেল হাওয়ায় উত্তরের জনপদে শীত উঁকি দিয়েছিল অনেক আগেই। কথা ছিল গণিত উৎসব শেষ করে নতুন বছরের আগেই বগুড়া বন্ধুসভার বন্ধুরা বনভোজনে যাবেন। ফারুক আহমেদ গণিত উৎসবেই ঘোষণা দিলেন বনভোজন হবে সার্কের সাংস্কৃতিক রাজধানী মহাস্থানগড়ে। ভোজনের ব্যবস্থাও তিনিই করবেন। দিনক্ষণ ঠিক হলো ৩০ ডিসেম্বর, শুক্রবার। সেই থেকে খুশিতে বন্ধুদের ঘুম হারাম। প্রস্তুতি চলল কয়েক দিন। আবু সুফিয়ান বন্ধুদের জন্য টি-শার্টের ব্যবস্থা করলেন। প্রতিনিধি আনোয়ার পারভেজ যাতায়াতের জন্য একটা বাসভাড়ার ব্যবস্থা করে দিলেন। ‘বন্ধুত্বে মাতামাতি, পুন্ড্রনগরে চড়ুইভাতি’ বনভোজনের স্লোগান-ভাবনাও ঠিক করে দিলেন তিনি। কথা ছিল সকাল আটটায় মহাস্থানগড়ের উদ্দেশে বাস ছাড়বে প্রথম আলো বগুড়ার কার্যালয় থেকে। হাড়কাঁপানো শীতে সাড়ে সাতটার মধ্যে বন্ধুরা হাজির। বাসে উঠেই জমে উঠল বনভোজনযাত্রা। হইহুল্লোড় আর কোরাস গান গাইতে গাইতেই বাস পৌঁছাল সার্কের সাংস্কৃতিক রাজধানীতে। বাস থেকে নেমেই প্রাচীন পুন্ড্রনগর ঘুরে দেখার পালা। বন্ধুরা দল বেঁধে দুর্গনগর, জীয়নকূপ, গোবিন্দভিটা, জাহাজঘাট, জাদুঘর, শীলা দেবীর ঘাটসহ নানা প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঘুরে দেখতে বের হলেন। চলল জমজমাট আড্ডা, গান আর নাচ। সবচেয়ে আকর্ষণীয় ছিল হাটে হাঁড়ি ভাঙা পর্ব ‘নারীর খবর, বাড়ির খবর’। এ রকম মজার পর্বের সঙ্গে চলল জমজমাট আড্ডা। সবশেষে র‌্যাফেল ড্র। 

কক্সবাজার: গত ৩১ ডিসেম্বর কক্সবাজার সমুদ্রসৈকতে ‘বর্ষ বিদায় উৎসব ২০১৬’ আয়োজন করে কক্সবাজার বন্ধুসভা
কক্সবাজার: গত ৩১ ডিসেম্বর কক্সবাজার সমুদ্রসৈকতে ‘বর্ষ বিদায় উৎসব ২০১৬’ আয়োজন করে কক্সবাজার বন্ধুসভা