পুর কৌশল বিভাগের সমাপনী ব্যাচের বিদায় সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা আয়োজনে সাদার্ন বিশ্ববিদ্যালয়ের পুর কৌশল বিভাগের সমাপনী ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্প্রতি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিভাগের প্রধান এম আলী আশরাফের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নািছর উদ্দীন। অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী, সাদার্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান, সহউপাচার্য শরীফুজ্জামান, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ইসরাত জাহান ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ মঈনুল ইসলাম। মেয়র নাছির উদ্দীন বলেন, প্রকৌশলীরা সৎ থাকলে দেশ কাঙ্ক্ষিত উন্নয়নের পথে থাকবে।
বিদায় অনুষ্ঠানে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল সেমিনার, আলোচনা সভা, স্মরণিকার মোড়ক উন্মোচনসহ নানা আয়োজন। বিজ্ঞপ্তি।