পুরকৌশল বিভাগের দুই দিনব্যাপী প্রকল্প প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমিকম্প প্রতিরোধী ভবন, সড়ক ও মহাসড়কে ট্রাফিক সমস্যা, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের নানা ব্যবহারসহ বিভিন্ন বিষয়ের ওপর দুই দিনব্যাপী প্রকল্প প্রদর্শনী ৯ ও ১০ আগস্ট চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রকল্প প্রদর্শন করেন পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, প্রদর্শনীতে ১২০ জন শিক্ষার্থী বিভিন্ন বিষয়ের ওপর ৬০টি প্রকল্প প্রদর্শন করেন। প্রথম দিনে দেখানো হয় ৩০ জন শিক্ষার্থীর ১৫টি প্রকল্প। দ্বিতীয় দিনে ৯০ জন শিক্ষার্থীর ৪৫টি প্রকল্প দেখানো হয়।অনুষ্ঠানে শুধু প্রকল্প প্রদর্শনই নয়, বিভিন্ন বিষয়ের ওপর শিক্ষার্থীদের গবেষণার ফলাফলও প্রকাশ করা হয়।প্রকল্প প্রদর্শন প্রসঙ্গে পুরকৌশল বিভাগের প্রধান অধ্যাপক হযরত আলী বলেন, ‘শিক্ষার্থীরা নতুন বিষয় নিয়ে কাজ করছে। বিশেষ করে, এ প্রদর্শনীর মাধ্যমে ভূমিকম্প প্রতিরোধী ভবন, ট্রাফিক সমস্যা সমাধানের দিকগুলোর ওপর তাদের সৃজনশীলতা বাড়ছে। আমি আশা করছি, প্রয়োজনীয় সহযোগিতা পেলে তারা বিভিন্ন ক্ষেত্রে যথেষ্ট সফলতা দেখাতে পারবে।’প্রদর্শনীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুরকৌশল বিভাগের অধ্যাপক সাইফুল ইসলাম, জাহাঙ্গীর আলম, স্বপন কুমার পালিত, সুলতান মোহাম্মদ ফারুখ, আবদুর রহমান, তারেকুল আলম, আবদুর রউফ প্রমুখ।চুয়েট প্রতিনিধি