পুরস্কার অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২৩ আগস্ট দুপুরে প্রথম আলো অফিসে ক্যানন-ছুটির দিনে বিগ শট বিশ্বকাপ কুইজের চার পর্বের সব বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার হিসেবে ছিল ক্যানন পাওয়ার শট ৪৮০ ডিজিটাল ক্যামেরা, ক্যানন লাইট ১০০ স্ক্যানার, ক্যানন পিক্সমা ২৭৭০ রঙিন প্রিন্টার। তৃতীয় পর্বে প্রথম পুরস্কার বিজয়ী মো. কামরুজ্জামান বলেন, ‘বন্ধুর মাধ্যমে জানতে পারি যে আমি পুরস্কার পাচ্ছি। শুনে তো হতবাক। এত লোকের মাঝে আমি কুইজে পুরস্কার পাচ্ছি ভাবতে খুব ভালো লাগছিল। আজ পুরস্কার নিতে এসে আরও ভালো লাগছে।’ মো. কামরুজ্জামান এসেছিলেন চাঁপাইনবাবগঞ্জ থেকে। চট্টগ্রামের আনিসুজ্জামান পেয়েছেন ডিজিটাল ক্যামেরা। অনেক দিনের শখ ছিল ক্যামেরার। আজ তা পূরণ হওয়ায় প্রথম আলোকে ধন্যবাদ জানান তিনি। স্ক্যানার বিজয়ী সাবিহা মুমতাজ সাবা নাটোর থেকে কুপন পাঠিয়ে ভেবেছিলেন পৌঁছাবে না। পুরস্কার পেয়ে তো লাফিয়ে উঠেছিলেন। এমন ভালো লাগা ছিল সবার মুখে। চার পর্বের প্রথম পুরস্কার বিজয়ীরা হলেন মো. আনিসুজ্জামান, প্রশান্ত চক্রবর্তী, মো. কামরুজ্জামান, মোহাম্মদ আব্দুর জব্বার। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন— ক্যাননের পরিবেশক জে এ এন অ্যাসোসিয়েটসের মহাব্যবস্থাপক আব্দুল্লাহ-আল সাফি এবং বিপণন ব্যবস্থাপনা বিভাগের আজিম আব্দুল্লাহ কাফী। প্রথম আলোর পক্ষ থেকে উপস্থিত ছিলেন, ব্র্যান্ড ব্যবস্থাপক অরুপ কুমার ঘোষ, সহকারী ফিচার সম্পাদক কবির বকুল এবং উপ-ফিচার সম্পাদক পল্লব মোহাইমেন।— হাসান ইমাম