পুরস্কার পাওয়ার পর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>তারকা জরিপ ও সমালোচক পুরস্কার হাতে তুলে বিজয়ীরা একেকজন একেকভাবে প্রকাশ করেছেন নিজেদের অনুভূতি। সেই কথাগুলোই তুলে ধরা হলো এই প্রতিবেদনে—

সমালোচক পুরস্কার (টেলিভিশন)

সৈয়দ হাসান ইমাম
সৈয়দ হাসান ইমাম

সৈয়দ হাসান ইমাম সেরা টিভি অভিনেতা

আমাদের এই বয়সে এসে মূল চরিত্র পাওয়া দুষ্কর। আমাদের নাতি-নাতনিদের মূল চরিত্র দেওয়া হয়। এই বয়সে রেদওয়ান রনি যে চরিত্রটি দিয়েছেন, তাঁর কাছে কৃতজ্ঞ। আপনাদের ভালো লেগে থাকলে ধন্যবাদ।

পুরস্কার তুলে দিয়েছেন: ওয়াহিদা মল্লিক জলি ও রহমতুল্লাহ

ঈশিতা
ঈশিতা

ঈশিতা সেরা টিভি অভিনেত্রী

আমার সঙ্গে যাঁরা কাজ করেছেন এই নাটকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক বেশি ধন্যবাদ রেদওয়ান রনিকে। জীবনের প্রথম দিন থেকে যাঁরা আমার সঙ্গে ছিলেন, তাঁদের ভালোবাসা ছাড়া এটি পাওয়া সম্ভব ছিল না।

পুরস্কার তুলে দিয়েছেন: আফরোজা বানু ও জুয়েল আইচ

রেদওয়ান রনি
রেদওয়ান রনি

রেদওয়ান রনি সেরা নাট্যকার

এটি একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি। যাঁদের এই গল্প, তাঁদের ধন্যবাদ এটি নাটক হিসেবে বানানোর অনুমতি দেওয়ায়। যাঁরা একটি দৃশ্যের জন্য হলেও কাজ করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা।

পুরস্কার তুলে দিয়েছেন: ইনামুল হক ও লাকি ইনাম

মাহমুদুল হাসান আদনান ও নাজমুল নবী
মাহমুদুল হাসান আদনান ও নাজমুল নবী

মাহমুদুল হাসান আদনান ও নাজমুল নবীন সেরা নির্দেশক

খুবই ভালো লাগছে। সবদিক থেকে প্রচুর মানুষের দারুণ সাড়া পাচ্ছি। পুরস্কার ঘোষণার সময় দারুণ রোমাঞ্চিত ছিলাম।

পুরস্কার তুলে দিয়েছেন: রোকেয়া প্রাচী ও রামেন্দু মজুমদার

সমালোচক পুরস্কার (চলচ্চিত্র)

জয়া আহসান
জয়া আহসান

জয়া আহসান সেরা চলচ্চিত্র অভিনেত্রী

ধন্যবাদ মেরিল-প্রথম আলো ও বিজ্ঞ জুরিবোর্ড। এবারের পুরস্কারের জন্য আমি একটু বেশি আবেগাপ্লুত। কারণ, এটি আমার প্রথম প্রযোজিত ছবি। দেবী টিমকে ধন্যবাদ জানাই। হুমায়ূন স্যার ও তাঁর পরিবারকে ধন্যবাদ।

পুরস্কার তুলে দিয়েছেন: রোজিনা ও ইলিয়াস কাঞ্চন

চঞ্চল চৌধুরী
চঞ্চল চৌধুরী

চঞ্চল চৌধুরী সেরা চলচ্চিত্র অভিনেতা

মিসির আলি হুমায়ূন আহমেদ স্যারের সৃষ্টি। স্যারকে আমি পুরস্কারটা উৎসর্গ করলাম। ধন্যবাদ সবাইকে।

পুরস্কার তুলে দিয়েছেন: লায়লা হাসান ও মতিন রহমান

গিয়াস উদ্দিন সেলিম
গিয়াস উদ্দিন সেলিম

গিয়াস উদ্দিন সেলিম সেরা পরিচালক

ধন্যবাদ দিতে চাই প্রথম আলোকে। ধন্যবাদ জানাই সিনেমার প্রযোজক আবুল খায়ের লিটুকে। স্বপ্নজাল টিমের সবার জন্য আসলে এই পুরস্কার।

পুরস্কার তুলে দিয়েছেন: সারা যাকের ও অমিতাভ রেজা চৌধুরী

ফরিদুর রেজা সাগর
ফরিদুর রেজা সাগর

ফরিদুর রেজা সাগর প্রযোজক, কমলা রকেট, সেরাচলচ্চিত্র

এই মঞ্চে অনেকবার পুরস্কার পেয়েছি, এ কারণে প্রথম আলোকে ধন্যবাদ। এটা নূর ইমরান মিঠুর প্রথম ছবি। তাঁকে অভিনন্দন।

পুরস্কার তুলে দিয়েছেন: দিলারা জামান ও মুস্তাফা মনোয়ার

তারকা জরিপ পুরস্কার

আফরান নিশো
আফরান নিশো

আফরান নিশো সেরা টিভি অভিনেতা

এই পুরস্কারটি দর্শকের জন্য। আপনারাই আমাকে এটি পাইয়ে দিয়েছেন। এটা পেয়ে আরও দায়িত্ব বাড়ছে। পরিবারকে ধন্যবাদ জানাই।

পুরস্কার তুলে দিয়েছেন: সুমাইয়া শিমু ও জয়ন্ত চট্টোপাধ্যায়

মেহ্‌জাবীন
মেহ্‌জাবীন

মেহ্‌জাবীন সেরা টিভি অভিনেত্রী

ধন্যবাদ প্রথম আলোকে। পরিচালক আরিয়ান ভাইকে ধন্যবাদ। আর যাঁরা ভোট করে আমাকে আগলে রেখেছেন, তাঁদের ধন্যবাদ জানাই। আমার বেস্ট ফ্রেন্ড ও মেন্টরকেও ধন্যবাদ জানাই।

পুরস্কার তুলে দিয়েছেন: শর্মিলী আহমেদ ও দীপা খন্দকার

শবনম ফারিয়া
শবনম ফারিয়া

শবনম ফারিয়া সেরা নবীন অভিনয়শিল্পী

ধন্যবাদ প্রথম আলো। এই পুরস্কার আমার মায়ের জন্য। একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে অভিনয় করতে এলে পরিবার ও সমাজের কাছ থেকে নানা ধরনের বাধা আসে। সেখানে মা আমাকে সব সময় সাহায্য করেছেন। ধন্যবাদ টিম দেবী।

পুরস্কার তুলে দিয়েছেন: শহীদুল আলম সাচ্চু ও ক্রিকেটার এনামুল হক বিজয়

পরীমনি
পরীমনি

পরীমনি সমালোচকদের বিশেষ পুরস্কার

ধন্যবাদ সেলিম ভাই। ধন্যবাদ মেকআপ আর্টিস্ট, যে আমাকে প্রথম শুভ্রা বলে ডেকেছিল। আমি একদিন শুটিং করার জন্য আসি। এরপর মেকআপ রুমে প্রথম শুভ্রা শোনার পর বুঝলাম, এটা আমার চরিত্রের নাম। এরপর প্রোডাকশন বয় থেকে সবাই যখন শুভ্রা বলা শুরু করল, আমি পরী নাম ভুলে গেলাম।

পুরস্কার তুলে দিয়েছেন: কবরী

সিয়াম
সিয়াম

সিয়াম সেরা চলচ্চিত্র অভিনেতা

আমি কৃতজ্ঞ পরিচালক রাফি, জাজ মাল্টিমিডিয়া আর আমার মা-বাবার কাছে। প্রথমবারের মতো আমার স্ত্রী এসেছে আমার সঙ্গে। কৃতজ্ঞতা তাঁর প্রতি। সর্বশেষ, দর্শক, আপনাদের ধন্যবাদ।

পুরস্কার তুলে দিয়েছেন: মৌসুমী ও ওমর সানী

পূজা চেরি
পূজা চেরি

পূজা চেরি সেরা চলচ্চিত্র অভিনেত্রী

ধন্যবাদ। আমি সত্যিই খুব ভাগ্যবতী। আমার মায়ের কাছে কৃতজ্ঞতা জানাতে চাই। তিনি সব সময় আমার পাশে ছিলেন।

পুরস্কার তুলে দিয়েছেন: সোহানুর রহমান সোহান ও পপি

ইমরান
ইমরান

ইমরান সেরা গায়ক

এই গানে পুরস্কার দেওয়ার জন্য মেরিল-প্রথম আলোকে ধন্যবাদ জানাই। কৃতজ্ঞতা ছবির পরিচালক রায়হান রাফি, অভিনয়শিল্পী পূজা ও সিয়ামকে।

পুরস্কার তুলে দিয়েছেন: রাহুল আনন্দ ও কানিজ আলমাস খান

কনা
কনা

কনা সেরা গায়িকা

ধন্যবাদ মেরিল-প্রথম আলোকে। এটা আমার দ্বিতীয় পুরস্কার। পোড়ামন ২ ছবিরটিমকে ধন্যবাদ, যে সিনেমার গানের জন্য আমি পুরস্কার পেয়েছি। যাঁরা ভোট দিয়েছেন, বিশেষ করে তাঁদের ধন্যবাদ।

পুরস্কার তুলে দিয়েছেন: শারমীন সুলতানা সুমী ও ফকির আলমগীর