পুরস্কার পেল গ্র্যান্ড সুলতান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরস্কার উন্মোচন করা হচ্ছে
পুরস্কার উন্মোচন করা হচ্ছে

২০১৪ সালের ওয়ার্ল্ড লাক্সারি হোটেল পুরস্কারে পদক জিতেছে শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ। ‘মোস্ট লাক্সারিয়াস গলফ রিসোর্ট’ বিভাগে পুরস্কারটি পেয়েছে গ্র্যান্ড সুলতান। দক্ষিণ আফ্রিকার কেপটাউনে গত ৬ ডিসেম্বর এই পুরস্কারের ঘোষণা দেওয়া হয়। ২৫ ডিসেম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ পুরস্কার বিজয় উদ্‌যাপন করে। সেখানে দেশের পদক উন্মোচন করেন হোটেলের চেয়ারম্যান খাজা টিপু সুলতান ও ভাইস চেয়ারম্যান সৈয়দ কামরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার–৪ আসনের সাংসদ আবদুস শহীদ, বাংলাদেশে ব্রুনাইয়ের হাইকমিশনার জাবেদ হারেজ পিজি হাজ শাহাবু​দ্দিন, মৌলভীবাজারের জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার তোফায়েল আহমদসহ অনেকে। শেষে সংগীত পরিবেশন করেন ফেরদৌস ওয়াহিদ ও হাবিব ওয়াহিদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্র্যান্ড সুলতানের সহকারী মহাব্যবস্থাপক আরমান খান।