পুরস্কার পেল যেসব ফ্যাশন হাউস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেরাদের সেরা মাশরুর রহমানের হাতে ক্রেস্ট তুলে দেন শারমিন লাকী
সেরাদের সেরা মাশরুর রহমানের হাতে ক্রেস্ট তুলে দেন শারমিন লাকী

শাড়ি ক বিভাগে প্রথম হয়েছে নিহালস ওয়ার্ডরোব। দ্বিতীয় পুরস্কার পায় শ্রেয়া। তৃতীয় হয়েছে কাশফা বুটিকস। শাড়ি খ বিভাগে প্রথম হয়েছে বাংলার কথা। যুগ্মভাবে দ্বিতীয় শ্রেয়া ও ফারজানাস্ ক্রিয়েশন এবং তৃতীয় হয়েছে কাশফা বুটিকস। শাড়ি গ বিভাগের বিজয়ীরা হলো প্রথম আর এস জোনাকী ফ্যাশন, দ্বিতীয় শ্রেয়া এবং তৃতীয় জত্রিতা। পাঞ্জাবিতে প্রথম হয়েছে নকশী বুটিকস হাউস। দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যত্রাক্রমে শ্রেয়া ও নকশী বুটিকস হাউস।
টি-শার্ট বিভাগের প্রথম হয়েছে শ্রেয়া। দ্বিতীয়ও শ্রেয়া। তৃতীয় হয়েছে এ বি ক্রিয়েশন। সালোয়ার-কামিজ ক বিভাগে প্রথম হয় হানিডিউ ফ্যাশন হাউস। দ্বিতীয় হয়েছে দি ব্রান্ড আনিকা ও তৃতীয় হয়েছে নক্ষত্র।
সালোয়ার-কামিজ খ বিভাগে প্রথম ইলু ফ্যাশন, দ্বিতীয় সুঁইসুতা ও তৃতীয় হয়েছে নিহালস ওয়ার্ডরোব। ফতুয়া ছেলেদের বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে নক্ষত্র, ফ্যাশন ম্যাক্স ও নক্ষত্র। ফতুয়া মেয়েদের বিভাগে ড্রেপ ফ্যাশন হাউস প্রথম, ফ্যাশন গ্রোসারি দ্বিতীয় এবং নক্ষত্র তৃতীয় হয়।
ফিউশন বিভাগে প্রথম নিহালস ওয়ার্ডরোব প্রথম ও দ্বিতীয় হয়েছে। তৃতীয় হয়েছে যুগ্মভাবে ময়ূরাক্ষী নিহালস ওয়ার্ডরোব। যুগল পোশাকে প্রথম নিহালস ওয়ার্ডরোব, দ্বিতীয় ময়ূরাক্ষী এবং তৃতীয় হয়েছে বাংলার কথা। শিশুদের বিভাগে প্রথম ও দ্বিতীয় জত্রিতা বুটিকস এবং তৃতীয় ফোর্জ।