পুরস্কারটা আমার দেশকে উৎসর্গ করতে চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাইম সাময়িকীর চোখে ‘হিরোজ অব এনভায়রনমেন্ট’ খেতাব পেয়েছিলেন আগেই। জিতেছেন পরিবেশের নোবেলখ্যাত গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ। এবারে পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান মনোনীত হয়েছেন ম্যাগসাইসাই পুরস্কারের জন্য। ছোটবেলায় যা হতে চেয়েছিলামস্থপতি। না না। আসলে আমি আম্মার মতো হতে চেয়েছিলাম। আম্মা অনেক বড়সড় মানুষ ছিলেন। আমাদের খুব শাসন করতেন। তাই শুধু ভাবতাম, কবে উনার মতো বড় আর লম্বা হব। আদালতে প্রথম দিনউৎকণ্ঠা ও উত্তেজনা দুটোই কাজ করছিল। যে তিনটি জিনিস সবসময় সঙ্গে রাখিমোবাইল ফোন, চশমা আর বাচ্চাদের ছবি। আইন বিষয়ে আমার পড়া প্রথম বইগণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান এই মুহূর্তে মাথায় ঘুরছে যে গানতোমার খোলা হাওয়া...সম্প্রতি যে বইটি পড়া শেষ করেছিআবার পড়লাম সুনীলের পূর্ব-পশ্চিম। জাহাজভাঙা শিল্পের সঙ্গে যে কাজটির মিল খুঁজে পাইদাসপ্রথা। আইন বিষয়ে আমার প্রিয় উক্তিলেট হান্ড্রেড গিল্টি পারসনস এস্কেপ দেন ওয়ান ইনোসেন্ট পারসন সাফার। এই পুরস্কার যাকে উৎসর্গপুরস্কারটা আমার দেশকে উৎসর্গ করতে চাই। স্মরণীয় দুটি মামলা হাউজিং প্রকল্পের বৈধতা চ্যালেঞ্জ করে মামলা এবং অনিয়ন্ত্রিত জাহাজভাঙার বিরুদ্ধে মামলা। জীবনের টার্নিং পয়েন্টসব পিছুটান ফেলে বেলায় যোগদান করা। জীবনের সবচেয়ে বড় পাগলামিপরিবেশ আইনবিদ হতে চাওয়া। ম্যাগসাইসাই পুরস্কারপ্রাপ্তির খবর প্রথম যখন পাইকারমেনসিতা আবেলা (র‌্যামন ম্যাগসাইসাই ফাউন্ডেশনের চেয়ারম্যান) ফোন করেছিলেন খবরটা জানাতে। উনি লিখিত সম্মতি জানার জন্য আমার ই-মেইল ঠিকানা ও মোবাইল নম্বর চেয়েছিলেন। বলতে গিয়ে খেয়াল হলো, আমি মোবাইল ও ই-মেইল ঠিকানা দুটোই ভুলে বসে আছি। বাংলাদেশের যে দিকটি বদলে দিতে চাইদুর্নীতি।সামনে যে কাজটি করব ভাবছিপরিবেশের বিভিন্ন ইস্যুতে একটা জাতীয় পর্যায়ে নেটওয়ার্ক গড়ে তোলা। নিজেকে নিজে যে প্রশ্নটি করতে চাইতুমি কি পেরেছ?সাক্ষাৎকার: ইকবাল হোসাইন চৌধুরী