পুরান ঢাকা থেকে প্যারিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরান ঢাকার এ ছবি প্রদর্শিত হয়েছে প্যারিসে
পুরান ঢাকার এ ছবি প্রদর্শিত হয়েছে প্যারিসে
পুরান ঢাকার এ ছবি প্রদর্শিত হয়েছে প্যারিসে
পুরান ঢাকার এ ছবি প্রদর্শিত হয়েছে প্যারিসে

তাঁর বেড়ে ওঠা পুরান ঢাকাতেই। এর অলিগলি, মানুষজন সব চেনা। তাই তো তাঁর ক্যামেরায় ধরা পড়েছে পুরান ঢাকার মানুষের গল্প। কখনো উঠে এসেছে পুরান ঢাকার শাঁখারীবাজার এলাকার মানুষের রোজকার জীবনযাপনের চিত্র, কখনো মানসী হলের সামনে সিনেমা দেখতে আসা উৎসাহী লোকের ভিড়। ১২ বছর ধরে পুরান ঢাকার এসব ছবি তুলেছেন আলোকচিত্রী মুনেম ওয়াসিফ। এ রকম ৬৯টি সাদা-কালো ছবি নিয়ে এ বছরের সেপ্টেম্বরে প্রকাশিত হয় তাঁর বই বিলংগিং। বইটি ফ্রান্স থেকে প্রকাশিত হয়েছে। এই বই থেকে নির্বাচিত ৩৬টি ছবি নিয়ে গত ১৭ অক্টোবর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয় ফ্রান্সের প্যারিসে ।

আলোকচিত্রী মুনেম ওয়াসিফ
আলোকচিত্রী মুনেম ওয়াসিফ


মুনেম ওয়াসিফ বলেন, ‘দীর্ঘদিন ধরে আমি পুরান ঢাকার ওপর কাজ করছি। ফরাসি সংস্থার সঙ্গে যেহেতু আগে থেকেই কাজ করতাম, সেখানে তাই পরিচিতি হয়েছে আমার। ফলে, বিলংগিং প্রকাশ করতে ওরা খুব সহযোহিতা করেছে। আমাদের দেশ থেকে আলোকচিত্রের ওপর বই প্রকাশ করা বেশ কঠিন। সবকিছুর পরেও আমার বই ফ্রান্সের বড় বড় জাদুঘরে স্থান পেয়েছে, সেটি অনেক ভালো লেগেছে।’

আগামী ডিসেম্বরে এই ছবিগুলো নিয়ে আরেকটি প্রদর্শনী হবে কম্বোডিয়ায়। আর বিলংগিং বইটি বাংলাদেশে ডিসেম্বরের দিকে পাঠশালায় পাওয়া যাবে।