পুরান ঢাকায় কেএফসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টমটমে চড়ে এল বিশাল লাল রঙা বাকেট। ঢোল-বাঁশির সুরে তাকে স্বাগত জানালেন একদল ব্যান্ডবাদক। এ আয়োজন কর্নেল স্যাণ্ডার্সের পুরান ঢাকায় আগমন উপলক্ষ্যে। এখানেও এখন পাওয়া যাবে তাঁর বিখ্যাত চিকেনের স্বাদ। চেইন রেস্টুরেন্ট কেএফসি পুরান ঢাকার লক্ষ্মীবাজারে চালু করেছে নতুন শাখা। ৭৯ সুভাষ বোস এভিনিউ, লক্ষ্মীবাজারে ৭ জানুয়ারি এর উদ্বোধন হয়।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগীতব্যক্তিত্ব মুস্তাফা জামান আব্বাসী, সংগীতশিল্পী তপু, অভিনয়শিল্পী দীপা খন্দকার, ফারহানা মিলি, মডেল ও উপস্থাপক শারমিন লাকী, মুনমুন ও ট্রান্সকম ফুডস লিমিটেডের নির্বাহী পরিচালক আক্কু চৌধুরী। ‘ঢাকার আদি ঐতিহ্য ও সংস্কৃতিকে ধরে রেখেছেন পুরান ঢাকার অধিবাসীরাই। এই ঐতিহ্য ও সংস্কৃতির সাথে একাত্ম হতে এখানে কেএফসির নতুন আউটলেট চালু করতে পেরে আমরা অভিভূত।’ বলেন আক্কু চৌধুরী।