পুরানো সেই দিনের কথা
চট্টগ্রামের সঙ্গে তাঁদের নাড়ির টান। কারও জন্ম এখানে, কারও বেড়ে ওঠা। কেউ বা বাবার চাকরির সূত্রে বহুদিন কাটিয়েছেন এখানে। এখন তাঁদের অবস্থান খ্যাতির শীর্ষবিন্দুতে। রাজধানীতে ব্যস্ত সময় কাটান। কিন্তু উ ৎ সবে-পার্বণে কিছুতেই ভুলতে পারেন না চট্টগ্রামের কথা। চট্টগ্রামে ঈদ কাটানোর স্মৃতিচারণা করলেন তারকারা।নেতা থেকে অভিনেতা, সাধারণ থেকে অসাধারণ—সবাই যেন অপেক্ষা করেন ঈদের আনন্দ, খুশির জন্য। সময়ের প্রয়োজনে যাঁরা সারা বছর গ্রামের বাড়িতে যেতে পারেন না, তাঁরাও চেষ্টা করেন অন্তত ঈদের সময়টা সবাইকে নিয়ে কাটাতে। তবে সবচেয়ে বেশি মনে পড়ে ছেলেবেলার ঈদ আনন্দের কথা। চট্টগ্রামের যে তারকারা ঢাকায় থাকেন, তাঁদেরও তাই ধারণা। সেই ছেলেবেলার ঈদ আর ঈদের আনন্দের কথা তাঁরা বলেছেন প্রথম আলোকে।আবুল হায়াত, অভিনেতাচট্টগ্রামের টাইগারপাসে শৈশব কেটেছে। ঈদ ছিল আনন্দে ভরপুর। রোজা রাখি বা না রাখি, মসজিদে গিয়ে ইফতার করতাম। দল বেঁধে ঘুরে বেড়াতাম। ঈদে মাত্র একটা জামা পেতাম। ঈদের আগে কিনে জামাটা লুকিয়ে রাখতাম কেউ যাতে দেখে না ফেলে। তবে অন্যেরটা আগে দেখে ফেলার চেষ্টা করতাম। সারা দিন ঘুরেফিরে বিকেলে বাসায় ফিরতাম সুন্দর জামাটা ময়লা করে।জ্যো ৎ স্না বিশ্বাস, যাত্রাশিল্পী চট্টগ্রামে আমি যখন যাত্রাদলে কাজ করতাম বা যখন নিজেদের দল হলো, ঈদে যাত্রাশিল্পীদের বাড়ি বাড়ি গিয়ে মজা করতাম। এ ছাড়া মহড়াকক্ষেও ঈদের দিন ব্যাপক খাওয়া-দাওয়া হতো। খাসি জবাই হতো। রোজার সময় একটা বিষয় খেয়াল করতাম—সারা রাত ধরে হয়তো মহড়া হচ্ছে, রাত পেরিয়ে সেহিরর সময় হয়ে গেল। শিল্পীদের অনেককেই মেকআপরত অবস্থায় দেখা গেছে সেহির করে রোজা রাখতে। তখনকার ঈদের আনন্দ আর ফিরে পাওয়ার নয়। নকীব খান, সংগীতশিল্পী সারা বছর গ্রামের বাড়িতে খুব একটা যাওয়া হতো না। কিন্তু ঈদ এলেই দল বেঁধে গ্রামের বাড়ি যেতাম। শৈশবে ঈদে বাড়ি বাড়ি ঘুুরে যে আনন্দ পেতাম, এখন আর তা পাই না। এখন ঢাকাতেই ঈদ করি। কিন্তু লোহাগাড়ার চুনতিতে ঈদ করার যে আনন্দ ছিল, সেটা কখনো ভুলতে পারি না।সামিনা চৌধুরী, সংগীতশিল্পীঈদে আমি চট্টগ্রামে যাই। লোহাগাড়ার চুনতিতে আমার শ্বশুরবাড়িতে সবাই আমাকে ভাইগ্যইত্তা বউ বলে। কোরবানির ঈদে বেশি যাওয়া হয় চট্টগ্রামের কাজীর দেউড়িতে খালেদা আপার বাসায়। সেখান থেকে কোরবানি দিয়ে আলকরণ শ্বশুরবাড়িতে যাই। কোরবানিতে আমার সন্তানেরা খুব বেশি উপভোগ করে। তাই রোজার ঈদের চেয়ে কোরবানির ঈদে চট্টগ্রাম যাওয়া হয় বেশি। কুমার বিশ্বজি ৎ , সঙ্গীতশিল্পীএকসময় চট্টগ্রামে ঈদ করতাম। এখন যাই না। তখন জুবলী রোডে ঈদের দিন জমজমাট আড্ডা হতো। ঈদের দিন বন্ধুরা মিলে একসঙ্গে ঘোরাটাই ছিল মজার। ঈদের সময় বড়দের কাছ পাওয়া সালামি জমিয়ে বাদ্যযন্ত্র কিনতাম। আবার ঈদের সময় এমনও দিন গেছে, বন্ধুরা সবাই মিলে নতুন জামা-কাপড় পরে স্টুডিওতে বসে কাটিয়ে দিয়েছি। রবি চৌধুরী, সংগীতশিল্পী ছেলেবেলায় আমার ঈদটা কেটেছে বাঁশখালীর পূর্ব পুঁইছড়ি গ্রামের বাড়িতে।ঈদে একটা জামা পেতাম। সেটার জন্য কতই না প্রতীক্ষা। এখন আমার কত জামা। কিন্তু সেই আনন্দটা পাই না। ঈদের সেমাই আমার খুব প্রিয় ছিল। এখন খেতেই ইচ্ছে করে না। ঈদের সময় বাড়িতে যাই। আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করি। জাকাতের কাপড় বিলি করি। পার্থ বড়ুয়া, সংগীতশিল্পী ও অভিনেতা ঢাকার জীবন শুরুর প্রথমে ঈদের জন্য অপেক্ষা করতাম। সবাই মিলে চট্টগ্রামে যেতাম। ঈদের দিনে সবচেয়ে মজার বিষয় ছিল, বাড়িতে বাড়িতে গিয়ে সেমাই খাওয়া। আরেকটা বিষয় মনে পড়ে, সবাই মিলে গাড়িতে করে এখানে- সেখানে ঘুরে বেড়াতাম। পূর্ণিমা, অভিনেত্রীফটিকছড়ির রোসাংগিরিতে আমার বাবার বাড়ি। কিন্তু সেখানে কখনো ঈদ কাটাইনি। শৈশব বা কৈশোরেও কোনো কোনো সময় গিয়েছি বাবা-মায়ের হাত ধরে। তখন ছুটে বেড়াতাম। অভিনয় পেশায় আসার আগে ঈদে চট্টগ্রামের চকবাজারে আমার দিদাকে সালাম করতে যেতাম। এমনিতে মুঠোফোনে কথা হয় ঈদের সময়। রাশেদ, গায়কঈদে বাড়িতেই থাকি। মোহরার কালুরঘাটে আমাদের বাড়ি। এ ছাড়া এবার ঈদে আরেকটি খুশির সংবাদ হলো, আমার একটি সলো অ্যালবাম সোনা বন্ধু রিলিজ হচ্ছে। এতে নিশিতারও দুটি গান রয়েছে। ঈদে সালামির বিষয়টা আমার কাছে বেশি মজার। এখনো সালামি পাই। তবে এখন বড় হওয়াতে সালামি দিতেও হয়। ঈদের দিন চেষ্টা করি সব আত্মীয়স্বজনের বাড়ি যেতে।সাব্বির, গায়কআমার কাছে রমজানের ঈদের চেয়ে কোরবানির ঈদটা বেশি মজার। এবার ঈদটা আমি কাটাব আগ্রাবাদ চৌমুহনীতে। সেখানে দুটো দল। আমাদের মামাদের একটা, ভাগিনাদের একটা। আমি ভাগিনার দলে। আমাদের কাজ হচ্ছে মামার দল থেকে সালামি নেওয়া। সারা বছর নানা কাজের ব্যস্ততায় আত্মীয়স্বজনের বাসায় যাওয়া হয় না। কিন্তু ঈদের দিন যাওয়ার চেষ্টা করি। মেহজাবিন, লাক্স সুন্দরী চট্টগ্রামের বহদ্দার হাটে আমার দাদুবাড়িতে পরিবারের সবাই মিলে আমরা ঈদ পালন করি। ঈদের সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে, আত্মীয়স্বজনের পুনর্মিলনী। এমন অনেক আত্মীয় আছেন যাঁদের সঙ্গে শুধু সারা বছরে ঈদের সময়ই দেখা হয়। এ ছাড়া সব চাচাতো, মামাতো ভাইবোনেরা মিলে ঈদের দিন ঘুরে বেড়াই।