পুরুষনিয়ন্ত্রিত প্রতিষ্ঠানে কাজ করতে হলে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরুষনিয়ন্ত্রিত প্রতিষ্ঠানে চাকরির জন্য নারীদের হতে হবে প্রত্যয়ী এবং দৃঢ়সংকল্প। পুরুষ সহকর্মীদের প্রতি সহযোগিতামূলক মনোভাব কোনো কোনো ক্ষেত্রে নারীর জন্য বাধা হয়ে দাঁড়ায়। যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট ইউনিভার্সিটির মনোবিজ্ঞানীরা এ তথ্য জানিয়েছেন। এ-সংক্রান্ত গবেষণা প্রতিবেদন সাইকোলজি অব উইমেন কোয়াটারলি সাময়িকীতে প্রকাশিত হয়েছে। সংশ্লিষ্ট গবেষক অ্যান মেরি রায়ান বলেন, পুরুষপ্রধান প্রতিষ্ঠানগুলোয় কাজ করার জন্য নারীদের ‘পুরুষালি বৈশিষ্ট্য’ ভালোই কাজে দেয়। প্রত্যয়ী, স্বাধীনচেতা ও লক্ষ্যকেন্দ্রিক মনোভাবগুলোকে ‘পুরুষালি বৈশিষ্ট্য’ হিসেবে গবেষণায় চিহ্নিত করা হয়েছে। আর এ ধরনের বৈশিষ্ট্যের জন্য নারীকে সব ধরনের সমালোচনা উপেক্ষা করতে হবে। কারণ, নিয়োগকারীরা কর্মীর লৈঙ্গিক পরিচয় নয়, তাঁর যোগ্যতাকেই প্রাধান্য দেয়। আইএএনএস।