পুরুষের ঐতিহ্যবাহী পোশাক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের মান্যবরের ঐতিহ্যবাহী পাঞ্জাবি এখন থেকে পাওয়া যাবে ঢাকার বনানীর ১৩ নম্বরে ‘মান্যবর বাংলাদেশ’ শাখায়। গত ২৭ অক্টোবর সন্ধ্যায় গুলশানের এক হোটেলে জানা গেল এমন খবর। সেই অনুষ্ঠানে এসেছিলেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ এবং অভিনয়শিল্পী ও সাংসদ আসাদুজ্জামান নূর। অতিথিদের বক্তব্য শেষে মঞ্চে সংগীত পরিবেশন করেন শিল্পী সজীব ও তাঁর বাদনসঙ্গী দল। সেই সঙ্গে চলে মান্যবরের পাঞ্জাবি পরিহিত মডেলদের ফ্যাশন শো।