
পরিবেশগত কারণে নারীরা কিছুটা নাজুক অবস্থায় থাকেন। সমাজে নারীকে যেহেতু দুর্বল ভাবা হয়, তাই অনেকে ভাবে, নারীরা কোনো অপরাধ করতে পারে না। পরিসংখ্যানগত দিক থেকে পুরুষের থেকে হয়তো কম, কিন্তু পুরুষেরা নারীকে তাঁদের অপরাধের হাতিয়ার বানাচ্ছেন। তাঁর অবস্থানগত দুর্বলতার কারণে। পৃথিবীব্যাপী বড় বড় অপরাধ সংঘটনের সময় নারীকে ব্যবহার করা হয়েছে। নারী যুক্ত থাকলে সমাজের চোখে ধুলা দেওয়া যায়।
হলিউড-বলিউডের সিনেমা, বিশেষ করে এই মুহূর্তে জেমস বন্ড সিরিজের সিনেমার কথা মনে পড়ছে। দেখা যাবে, সেখানে নারীরা যেমন নিজে অপরাধ করে, তেমনি হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। জঙ্গিবাদের ক্ষেত্রে নারী-পুরুষ কোনো বিষয় নয়। বিষয়টি হলো অপরাধ ঘটানো। স্বামী বা তাঁর পরিবার আগে হয়তো তাঁকে কোনো কাজের সঙ্গে যুক্ত করতেন না, হঠাৎ করে যুক্ত করাটাও তাঁর কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। একটা ছেলের জন্য কোনো অপরাধ ঘটানোর ক্ষেত্রে যত বাধা আসবে, তাঁকে সবাই সন্দেহ করবে। একই কাজ কোনো নারী করলে সহজে তাঁকে কেউ সন্দেহ করবে না। এই সুযোগ নিয়ে পরিবারসহ জঙ্গিবাদে যুক্ত করা হচ্ছে তাঁদের।
তানিয়া হক
সহযোগী অধ্যাপক, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
সাক্ষাৎকার: তৌহিদা শিরোপা