পুরোনো মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম জেলা আদালতে বিচারাধীন পুরোনো ১ লাখ ৩৫ হাজার মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ উদ্যোগ নিয়েছেন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. নূরুল হুদা। এর মধ্যে ২০০০ সালের আগে বিচারের জন্য আদালতে আসা মামলাগুলো ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ জন্য গত তিন মাসে আসামি ও সাক্ষীদের হাজির করতে ১১ হাজার সমন জারি করেছেন আদালত।
৪ এপ্রিল আদালত ভবনে জেলা ও দায়রা জজের সভাপতিত্বে অনুষ্ঠিত জুডিশিয়াল কনফারেন্সে এসব তথ্য জানানো হয়।
সভায় মুখ্য বিচারিক হাকিম মুন্সী মশিউর রহমান, জেলা সরকারি কৌঁসুলি মো. আবুল হাশেম, র্যা ব-৭–এর অধিনায়ক লে. কর্নেল মিফতা উদ্দিন আহমেদসহ পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কারা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় বিচারাধীন মামলাগুলো নিষ্পত্তি করতে বিভিন্ন সমস্যা ও সমাধান সম্পর্কে আলোকপাত করা হয়। বিজ্ঞপ্তি।