পুলিশ সদস্যরা মানবেতর জীবনযাপন করছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপকমিশনার (উত্তর), নগর পুলিশপুলিশ সদস্যরা ঈদ, পূজা-পার্বণেও পরিবারের সদস্যদের কাছ থেকে দূরে থাকেন। উৎসবের আনন্দ ভাগাভাগি করা হয়ে ওঠে না প্রায় সময়। দায়িত্বের কাছে হার মানে সবকিছু। তার ওপর রয়েছে নানা সংকট। এসব বিষয় নিয়ে নগর পুলিশের উপকমিশনার (উত্তর) আমেনা বেগমের সঙ্গে কথা বলেছেন একরামুল হকপ্রথম আলো: চট্টগ্রাম নগর পুলিশের বড় সমস্যাগুলো কী?আমেনা বেগম: আবাসন ও গাড়ির সমস্যা এই মুহূর্তে প্রকট। এ ব্যাপারে বারবার সদর দপ্তরে তাগাদা দিয়ে আমরা চিঠি পাঠিয়েছি। মাঝেমধ্যে কিছু সমস্যার সমাধান হয়, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। প্রথম আলো: নগর পুলিশে নতুন অনেক পদ সৃষ্টি হয়েছে। শিগগির কিছু পদে পদায়ন হচ্ছে বলে শোনা যাচ্ছে। এ ব্যাপারে বলুন।আমেনা বেগম: আসলে আমাদের উপপুলিশ কমিশনারের ছয়টি পদ থেকে বাড়িয়ে ১০টি করা হয়েছে। এখনো শূন্য পদগুলো পূরণ হয়নি। মাত্র আমরা দুজন কাজ করছি। অর্থাৎ ১০ জনের বিপরীতে আছি দুজন। কোনো কারণে একজন ছুটিতে কিংবা দাপ্তরিক কাজে ঢাকায় চলে গেলে ১০ জনের কাজ একজনকে করতে হয়। তবে পুলিশ সদর দপ্তর শূন্য পদগুলো পূরণের প্রক্রিয়া শুরু করেছে বলে আমরা শুনেছি। নতুন কর্মকর্তারা কাজে যোগ দিলে আবাসন ও গাড়ি-সংকট আরও প্রকট হবে। নিয়ম অনুযায়ী ৪০ শতাংশ সদস্যের জন্য আবাসনসুবিধা থাকা প্রয়োজন। অথচ ঠাসাঠাসি করে পুলিশ সদস্যরা ব্যারাকে থাকে। তেমনি কর্মকর্তাদের জন্য প্রয়োজনের তুলনায় বাসাও অনেক কম।প্রথম আলো: এ ব্যাপারে কি সদর দপ্তরকে জানিয়েছেন?আমেনা বেগম: হ্যাঁ, আমরা সদর দপ্তরকে বিষয়টি জানিয়েছি। এ সংক্রান্ত অনেক চিঠি চালাচালি হচ্ছে।প্রথম আলো: আর কী সমস্যা আছে আপনাদের?আমেনা বেগম: আসলে পুলিশ সদস্যরা মানবেতর জীবনযাপন করছেন। একজন পুলিশ সদস্যকে টানা ১৬ থেকে ১৭ ঘণ্টা পর্যন্ত দায়িত্ব পালন করতে হয়। ঈদে কিংবা পূজা-পার্বণে আমাদের ছুটি নেই। রাজনৈতিক অস্থিরতা দেখা দিলে সবার ছুটি বাতিল হয়। যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে আমরা মাঠে-ময়দানে কাজ করছি। যেমন ১২ মার্চের কর্মসূচির কারণে অনেক সদস্যের ছুটি বাতিল হয়েছে। তিন বছর অন্তর বিনোদন ছুটি আমাদের প্রাপ্য। পাঁচ বছরেও আমি সেই ছুটি ভোগ করতে পারিনি। এ ছাড়া গাড়ি-সংকট আমাদের প্রকট। সন্ত্রাসীরা নতুন মডেলের গাড়িতে চড়ে চুরি-ডাকাতি করে। আমরা পুরোনো লক্কড়ঝক্কড় গাড়ি দিয়ে তাদের ধাওয়া করে ধরি। এভাবে আমাদের কাজ করতে হচ্ছে। তার পরও কিছু ঘটলে দায় তো আমাদের নিতে হয়। বিক্ষিপ্ত কিছু ঘটনা বাদ দিলে শত প্রতিকূলতার মধ্যেও পুলিশের সাফল্য অনেক।