পুলিশি হেফাজতে এম ইউ আহম্মদের মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে এখন স্বৈরশাসন চলছে। শেখ হাসিনার সরকার দেশ চালাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে। এই পরিস্থিতিতে সরকারের উচিত পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে মধ্যবর্তী নির্বাচন দেওয়া।গত শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে পুলিশি হেফাজতে আইনজীবী এম ইউ আহম্মদের মৃত্যুর প্রতিবাদে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত মানববন্ধনে মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী এ কথা বলেন।আমীর খসরু আরও বলেন, ‘দেশে বিচারব্যবস্থা ভেঙে পড়েছে। দলীয় নির্দেশনার মাধ্যমে বিচারের রায় দেওয়া হচ্ছে। এই অরাজকতায় রুখে দাঁঁড়াতে দেশের স্বার্থে সব পেশাজীবী জনগণকে পাশে পেতে চাই।’মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শ্রমিকনেতা এ এম নাজিম উদ্দিন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শাহদা ৎ হোসেন, সাবেক উপাচার্য এনামুল হক, ড্যাবের নেতা খসরু জামান, পরিষদের চট্টগ্রাম শাখার সদস্যসচিব খুরশীদ জামিল চৌধুরী প্রমুখ। মানববন্ধনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সংহতি প্রকাশ করেন।