পুলিশের আনোয়ারা সার্কেলের কার্যক্রম আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের আনোয়ারা সার্কেলের কার্যক্রম আজ রোববার থেকে শুরু হচ্ছে। আনোয়ারা, চন্দনাইশ ও বাঁশখালী থানা নিয়ে এ সার্কেল গঠিত হয়েছে। আনোয়ারা থানা ভবনের পাশে পুরাতন ব্র্যাক কার্যালয়ে এ দপ্তরের কার্যক্রম পরিচালিত হবে।

এ ব্যাপারে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, আনোয়ারা সার্কেলের কার্যক্রম শুরু হওয়ায় আশা করছি কাজ ও সেবায় গতি আসবে।

সার্কেলের দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মফিজ উদ্দিন বলেন, ‘রোববার থেকে দাপ্তরিক কার্যক্রম শুরু হচ্ছে। সার্কেলের আওতাভুক্ত থানাগুলোর আইন-শৃঙ্খলার উন্নতিই হবে লক্ষ্য। সেবার মান বাড়াতে সবার সহায়তা কামনা করছি।’ ‍