আজ পুলিশের প্রশংসার দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের দেশে কেবল নয়, বিশ্বজুড়েই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি, বিশেষত পুলিশের প্রতি সাধারণ মানুষের ভালোবাসার পাশাপাশি রাগও রয়েছে। তবে দিন শেষে এই পুলিশই যে জনগণের বন্ধু, বিপুল ভরসার নাম, এ কথা অস্বীকার করার উপায় আছে কি? করোনাকালীন মানবিক বিপর্যয়ের এই দুঃসময়ে যেভাবে তাঁরা মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছেন, তা তো জনগণের প্রতি তাঁদের দায়িত্ব আর দায়বদ্ধতারই বহিঃপ্রকাশ। ঘরবন্দী মানুষের ঘরে খাবার পৌঁছে দেওয়া, আন্তরিকতার সঙ্গে লকডাউন ব্যবস্থাপনা নিশ্চিত করা, করোনায় আক্রান্ত রোগী কিংবা মৃতের সুষ্ঠু-সম্মানজনক ব্যবস্থা করা, নিজের নিরাপত্তাকে তুচ্ছ করে জননিরাপত্তায় নিজেকে বিলিয়ে দেওয়া—এসব জ্বলজ্বলে উদাহরণ তাঁদের প্রতি সাধারণ মানুষের মনে শর্তহীন শ্রদ্ধার জন্ম দিয়েছে।

আজ ৯ জানুয়ারি, ল এনফোর্সমেন্ট অ্যাপ্রিসিয়েশন ডে তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এসব সদস্যের ইতিবাচক কাজের প্রশংসা করার দিন। তাঁদের প্রতি শ্রদ্ধা জানানোর দিন। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে ‘কনসার্নস অব পুলিশ সারভাইভারস’সহ বেশ কিছু সংগঠনের যৌথ উদ্যোগে দিবসটির যাত্রা শুরু হয়।

ডেজ অব দ্য ইয়ার অবলম্বনে