পুলিশের হেল্প লাইন ভালো ভূমিকা রাখছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইভ টিজিং নিয়ন্ত্রণ করতে আপনারা নগরে ‘হেল্প লাইন’ চালু করেছেন। কিন্তু এ বিষয়ে যথাযথ প্রচারণা আছে কি?মোহাম্মদ আবুল কাশেম: প্রচারণা ঠিকই আছে। নইলে দেড় বছরে ৪৩৭টি ইভ টিজিংয়ের (বখাটেপনা) ঘটনার নিষ্পত্তি করা হলো কীভাবে?এরপরও তো বখাটেপনা কমছে না। এর কারণ কী? মোহাম্মদ আবুল কাশেম: ইভ টিজিংয়ের অভিযোগ পেলেই আমরা দ্রুত ব্যবস্থা নিই। নগরের বিভিন্ন অঞ্চল ও থানার উপপুলিশ কমিশনার, সহকারী কমিশনার ও ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দেওয়া আছে যে, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত ব্যবস্থা নিতে হবে। শিক্ষক-শিক্ষিকাদের বলেছি, শিক্ষার্থীরা এ ধরনের ঘটনার শিকার হলে যেন আমাদের জানায়। আসলে এসব অপরাধ শুধু পুলিশ কিংবা আদালতের মাধ্যমে দমন করা সম্ভব নয়। সামাজিকভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে পরিবারের সদস্য বা অভিভাবকদের উচিত তাঁদের ছেলেদের নিয়ন্ত্রণ করা ও সুশিক্ষা দেওয়া। বখাটেদের আইনের আওতায় আনার বিষয়ে আরও কিছু বলুন। মোহাম্মদ আবুল কাশেম: আসলে ইভ টিজিং নিয়ে আমাদের কোনো সামাজিক গবেষণা নেই। যেমন—আমেরিকায় অপরাধের শ্রেণীবিন্যাস করা আছে। এ ব্যাপারে সেখানে জাতীয় নীতিমালাও আছে। আমাদের অনেক আইন ব্রিটিশআমলে তৈরি। ব্রিটিশ সরকার সম্পত্তির বিরোধ ও ফৌজদারি অপরাধ তথা খুনখারাবি, ধর্ষণ, দাঙ্গা-হাঙ্গামাসংক্রান্ত আইন তৈরি করেছে। তবে ইভ টিজিং নিয়ে ওই সময় হয়তো ভাবা হয়নি। তবে চট্টগ্রাম মহানগর পুলিশ অধ্যাদেশের ৭৮ ধারায় ইভ টিজিং নিয়ে শাস্তির বিধান রাখা হয়েছে। অপরাধের মাত্রা কমছে বলে মনে করেন?মোহাম্মদ আবুল কাশেম: নগরে কেউ এ ধরনের অপরাধ করলে আমরা আইনের আওতায় সংশ্লিষ্ট ব্যক্তিকে আদালতে সোপর্দ করি। অনেকের শাস্তি হয়েছে। তবে আগের মতো বেশি অভিযোগ পাওয়া যায় না এখন।