পুষ্টিবিষয়ক সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির পানছড়িতে পুষ্টিবিষয়ক সেমিনার ১১ জুন উপজেলা হাসপাতালের হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্যকেন্দ্র এ সেমিনারের আয়োজন করে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নারায়ণচন্দ্র দাশের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অনিল কান্তি দে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিদুল আলম, চেঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অনিলচন্দ্র চাকমা, সাংবাদিক এস চাকমা প্রমুখ। সঞ্চালন করেন স্বাস্থ্য পরিদর্শক বিপাশী চাকমা।সেমিনারে উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও জনপ্রতিনিধিরা অংশ নেন।