পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির জঙ্গিবাদবিরোধী মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ১৭ আগস্ট বেলা ১১টায় নগরে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। সংগঠনের চট্টগ্রাম জেলা শাখার সভাপতি এ এম এম সাহাবুদ্দিন এতে সভাপতিত্ব করেন।
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন চট্টগ্রাম সিটি করপোরেশন প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী। অন্যান্যের মধ্যে ছিলেন এফবিসিসিআইর সদস্য কাজী ছাবের আহমদ, সংগঠনের জেলা শাখার জ্যেষ্ঠ সহসভাপতি এ কে এম নূর হোসাইন, জেলা শাখার সহসভাপতি এস এম লুৎফর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি।