প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদ্যাপন পরিষদ নগর শাখার উদ্যোগে সাধারণ সভা সম্প্রতি জে এম সেন হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রাখাল দাশগুপ্ত। পরিষদের সভাপতি বিদ্যালাল শীলের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক সুজিত দাশের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। বক্তব্য দেন চন্দন তালুকদার, সাধন ধর, অর্পণ কান্তি ব্যানার্জি, সুমন দেবনাথ, বাবুল ঘোষ, অমৃত লাল দে, রত্নাকর দাশ প্রমুখ।
জেলা প্রশাসক বলেন, পূজা যাতে সাড়ম্বরে উদ্যাপিত হতে পারে, তার জন্য বর্তমান সরকার প্রশাসনিকভাবে যা দরকার, তা করার জন্য অঙ্গীকারবদ্ধ। ধর্মীয় উগ্র মৌলবাদী গোষ্ঠী যাতে সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়াতে না পারে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। বিজ্ঞপ্তি।