রাঙ্গুনিয়া উপজেলা পূজা পরিষদের বিভিন্ন ইউনিয়ন কমিটির দ্বিবার্ষিক সম্মেলন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। পদুয়া পূজা পরিষদের সম্মেলন সভাপতি নেপাল বণিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পদুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দীন। সম্মেলনে গোপালচন্দ্র শীলকে সভাপতি ও নিটু দাশকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের কমিটি গঠন করা হয়। এদিকে ১৪ আগস্ট শিলক পূজা পরিষদের সম্মেলন সমীরণ দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন শিলক ইউপি চেয়ারম্যান শহীদুল্লাহ চৌধুরী আইয়ুব খান। সম্মেলনে সমীরণ দেবনাথকে সভাপতি ও সৃজন কান্তি দাশকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্যের ইউনিয়ন কমিটি গঠন করা হয়। ১৬ আগস্ট লালা নগর ইউনিয়ন পূজা পরিষদের সম্মেলন সভাপতি প্রদীপ সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পূজা পরিষদের সভাপতি অসীম কুমার শীল। সম্মেলনে প্রদীপ সাহাকে সভাপতি ও প্রদীপ শংকর রায়কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের ইউনিয়ন কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি।