পূজার আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাদাকালোএবার সাদাকালো কাজ করেছে তারা অর্থাৎ স্টার মোটিফ নিয়ে । এই মোটিফকে নানারকম ভাবে ব্যবহার করা হয়েছে। ব্লক, স্ক্রিন, এমব্রয়ডারি, হাতের কাজ এবং কারচুপিতে তুলে আনা হয়েছে তারা মোটিফ। এ ছাড়া প্যাটার্নো কিছুটা ভিন্নতা রয়েছে। এবার পূজার আয়োজনে থাকছে বেশ কিছু ডিজাইনের শাড়ি, পাঞ্জাবি, কুর্তা, ফতুয়া এবং টপস্। তারা মার্কাতারা মার্কা ফ্যাশন হাউস বাজারে এনেছে মেয়েদের ফতুঞ্জি, ছেলেদের পাঞ্জাবি, ফতুয়া, ফতুঞ্জি ও টি-শার্ট। পোশাকে ব্যবহার করা হয়েছে গেরুয়া, সাদা ও লাল রং। পাওয়া যাবে তারা মার্কার শাহবাগ ও বেইলি রোডের শোরুমে।এড্রয়েট এড্রয়েট এনেছে ছেলেদের পাঞ্জাবি, ফতুয়া, টি-শার্ট; মেয়েদের শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া। শিশুদের জন্য রয়েছে ধুতিসেট, ফতুয়া, শাড়ি, সালোয়ার-কামিজ প্রভৃতি। পোশাকে সাদা ও লাল রঙের প্রাধান্য রয়েছে। পোশাকে কাজ করা হয়েছে এমব্র্রয়ডারি, অ্যাপ্লিক, হাতের কাজ, স্প্রে হ্যান্ডপেইন্ট, টাইডাই প্রভৃতি মাধ্যমে।কে ক্র্যাফট লাল, কোড়া, সাদার পাশাপাশি নানা রঙের পোশাক এনেছে কে ক্র্যাফট। পূজার কয়েকটি দিন পরার জন্য আটপৌরে সুতির তাঁতের শাড়ির পাশাপাশি রয়েছে মসলিন, সিল্ক ও অ্যান্ডির জমকালো শাড়ি। ছেলেদের জন্য আছে রঙিন সুতি, সিল্ক বা অ্যান্ডির পাশাপাশি সাদার ওপর সাদা রঙে হাতের কাজ করা পাঞ্জাবি, ফতুয়া, শার্ট। এ ছাড়া থাকছে অলংকার, উপহারসামগ্রী ও গৃহসজ্জার উপকরণ।বাংলার মেলাবাংলার মেলা এবার নীল, কমলা, হলুদ এমন উজ্জ্বল সব রং ব্যবহার করে সাজিয়েছে পোশাকের আয়োজন। পোশাকে সুতি, অ্যান্ডি সুতি, সিল্ক কাপড়ে ব্লকপ্রিন্ট, টাইডাই, হ্যান্ডপেইন্ট, কাঁথাফোঁড়, এমব্রয়ডারির কাজ করা হয়েছে। থাকছে বিভিন্ন ডিজাইনের টাঙ্গাইল শাড়িতে ব্লক ও কাঁথার কাজ। হাফসিল্ক, অরগান্ডি সিল্ক শাড়িতে নানা রকম কাজ। সালোয়ার-কামিজে অ্যান্ডি কাপড়ে কারচুপি, এমব্রয়ডারি ও হ্যান্ডস্টিচ করা হয়েছে। ছেলেদের জন্য অ্যান্ডি সিল্কে কারচুপি, এমব্রয়ডারি করা পাঞ্জাবির পাশাপাশি আছে সুতির খাটো পাঞ্জাবি। মেঘমেঘের পোশাকের মধ্যে আছে মেয়েদের সালোয়ার-কামিজ, ফতুয়া, ছেলেদের খাটো পাঞ্জাবি, ফতুয়া, শার্ট, টি-শার্ট এবং শিশুদের পোশাক। সুতি, খাদি, অ্যান্ডিসহ বিভিন্ন দেশীয় তাঁতের কাপড়ে এসব পোশাক তৈরি হয়েছে বিভিন্ন প্রিন্ট ও হাতের কাজের মাধ্যমে।বাসন্তীসুতি, কোটা ইত্যাদি আরামদায়ক কাপড়ে শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া, পাঞ্জাবি এনেছে বাসন্তী। সাদা-লাল রঙের প্রাধান্য আছে পোশাকে। ব্লকপ্রিন্ট, এমব্রয়ডারি ইত্যাদি মাধ্যমে কাজ করা হয়েছে।নিপুণলাল, কমলা, সোনালি রং প্রাধান্য পেয়েছে নিপুণের পোশাকে। আছে শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া ও শিশুদের পোশাক। ব্লকপ্রিন্ট, স্ক্রিনপ্রিন্ট, এমব্রয়ডারি, কাপচুপি ইত্যাদি কাজ করা হয়েছে।