পূজার প্রিয় কলকাতা, বাবার প্রিয় কুষ্টিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাবার সঙ্গে পূজা সেনগুপ্ত। ছবি: অধুনা
বাবার সঙ্গে পূজা সেনগুপ্ত। ছবি: অধুনা
নৃত্যশিল্পী পূজা সেনগুপ্ত। তাঁর বাবা অভিনেতা মনোজ সেনগুপ্ত, বিটিভির কর্মকর্তা। আজ থাকছে এই বাবা-মেয়ের পছন্দ-অপছন্দের কথা

১. যে বইটি বারবার পড়া হয়...

পূজা: যখন পুলিশ ছিলাম।

বাবা: পথের পাঁচালি।

২. আমার দেখা সেরা চলচ্চিত্র...

পূজা: ইনসেপশন, হীরক রাজার দেশে।

বাবা: সান ফ্লাওয়ার, অপুর সংসার।

৩. যাঁদের অভিনয়ে মুগ্ধ আমি...

পূজা: গোলাম মুস্তাফা, সুবর্ণা মুস্তাফা।

বাবা: সত্য বন্দ্যোপাধ্যায়, শম্ভু মিত্র,

ফেরদৌসী মজুমদার।

৪. যে খাবারটি পেলে চেটেপুটে খেয়ে ফেলি...

পূজা: রুপচাঁদা মাছের যেকোনো পদ।

বাবা: ডাল-ভাত, আলু ভাজা, ডিমের ঝোল।

৫. একে অপরের যে গুণটি সবচেয়ে বেশি পছন্দ করি...

পূজা: বাবা সবাইকে খুশি রাখতে পারেন।

বাবা: পূজার সততা আমার পছন্দ।

৬. যে গুণটি থাকলে মেয়ে আরও ভালো মেয়ে আর বাবা আরও ভালো বাবা হতেন...

পূজা: বাবার কর্তৃত্ব করার অভ্যাসটা না থাকলে।

বাবা: ওর সবকিছুর মধ্যে যদি আরও একটু নিয়ন্ত্রণ আনতে পারত।

৭. যে শহরে বারবার ফিরে যেতে ইচ্ছা হয়...

পূজা: কলকাতা।

বাবা: আমার জন্মস্থান কুষ্টিয়া।

৮. যাঁদের কণ্ঠের কারুকার্য মুগ্ধ করে...

পূজা: আশা ভোসলে।

বাবা: রেজওয়ানা চৌধুরী বন্যা, সন্ধ্যা মুখোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায়।

৯. কোন কাজটি না করলে দিনটি অসম্পূর্ণ মনে হয়?

পূজা: নাচের অনুশীলন না করলে।

বাবা: পূজার মায়ের সঙ্গে মিষ্টি ঝগড়া না করলে!

সাক্ষাৎ​কার: আহসান মাহমুদ