পূজার ফ্যাশন আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অঞ্জন’সপূজায় নতুন পোশাক এনেছে ফ্যাশন হাউস অঞ্জন’স। তাঁতের সুতি, সিল্ক, অ্যান্ডি সুতি, অ্যান্ডি সিল্ক, হাফসিল্ক, মসলিন কাপড় দিয়ে তৈরি পোশাকগুলোতে রয়েছে বৈচিত্র্যের সমাহার। সাদা, মেরুন, লাল, ম্যাজেন্টা, বেগুনিসহ বিভিন্ন শেডের ব্যবহার করা হয়েছে এই আয়োজনে।অন্যমেলালাল, কমলা, মেরুন—এসব রঙের প্রাধান্য রয়েছে অন্যমেলার পোশাকে। শাড়ি, সালোয়ার-কমিজ, পাঞ্জাবি পাওয়া যাবে। মসলিন, অ্যান্ডি কাপড়ে করা হয়েছে এমব্রয়ডারি, চুমকি, পুঁতির কাজ।বাংলার রূপসুতি, তাঁত কাপড়ের প্রাধান্যে নতুন পোশাক এনেছে বাংলার রূপ। শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি, ফতুয়া আছে। গোলাপি, ম্যাজেন্টা, সবুজ—এসব উজ্জ্বল রঙের পাশাপাশি কালো, মেরুন রংও ব্যবহার করা হয়েছে।গো-কার্টআরামদায়ক কাপড়ে সাদা ও নীল রঙের প্রাধান্যে পোশাক এনেছে গো-কার্ট। ঢাকার শাহবাগের আজিজ সুপার মার্কেটে তাদের শোরুমে পাওয়া যাচ্ছে ফতুয়া, টি-শার্ট, শার্ট ও পাঞ্জাবি।