পূর্ণেন্দু কানুনগোর স্মরণসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, চট্টগ্রাম জেলা সাবেক সাধারণ সম্পাদক পূর্ণেন্দু কানুনগোর ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সংগঠনের পটিয়া উপজেলা শাখার উদ্যোগে ৭ জুন স্মরণসভা অনুষ্ঠিত হয়। দক্ষিণ চট্টগ্রাম আঞ্চলিক কমিটির আহ্বায়ক আবদুল নবীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ শাহ আলম। শুভেচ্ছা বক্তব্য দেন পটিয়া উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি পুলক কান্তি দাশ ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শওকত আলী। অন্যদের মধ্যে বক্তব্য দেন কানাই দাশ, মুক্তি মান বড়ুয়া, শামশুদ্দিন আহমেদ, শহীদুল ইসলাম, শ্যামল দে, মোহাম্মদ জামাল, আবদুল নাসের, আমির হোসেন, মানত বড়ুয়া, অলক দাশ প্রমুখ। বিজ্ঞপ্তি