‘পাঞ্জাবি এবার লং (লম্বা) হবে না, আবার শর্টও (খাটো) হবে না। চলবে সেমি লং। অবশ্য একটু বয়সীদের জন্য লং পাঞ্জাবি থাকবে। তবে প্যাটার্নে একটু ভিন্নতা দিতে চেয়েছি। পকেট, কলার, কাঁধে ফ্ল্যাপ স্টিচিং দিয়ে পূর্ব- পশ্চিমের মেলবন্ধন ঘটাতে চেয়েছি এবার।’ পাঞ্জাবির নকশা নিয়ে এভাবেই নিজের পরিকল্পনার কথা জানালেন শৈল্পিকের এস এম ইলিয়াস। এবার স্ক্রিন প্রিন্টকেই প্রাধান্য দিয়েছেন বলে জানালেন তিনি। হ্যান্ডলুম কাপড়গুলোও তৈরি করছেন নিজস্ব নকশা দিয়ে। এসব কাপড়ে ফ্লোরাল ও জ্যামিতিক মোটিফে কাজ করা হয়েছে। থাকছে স্ক্রিনপ্রিন্টের ওপর অ্যাপ্লিক ও মিক্সড মিডিয়ার কাজ, হ্যান্ডলুম কাপড়ের ওপর হালকা নকশার কাজ। শৈল্পিকের পাঞ্জাবির দাম পড়বে এক হাজার ২০০ থেকে সাত হাজার পর্যন্ত। টি-শার্টে স্ক্রিন প্রিন্টে চেরাগি পাহাড়, নতুন ব্রিজসহ বিভিন্ন ঐতিহ্যবাহী স্থান তুলে আনা হয়েছে। দাম ৩০০ থেকে ৬০০ টাকার মধ্যে। ক্যাজুয়াল শার্টে চেক কাপড় প্রাধান্য পেয়েছে। ফতুয়া ও ক্যাজুয়াল শার্টে বিভিন্ন প্যাটার্নের কাজ করে আনা হয়েছে নতুনত্ব। ক্যাজুয়াল শার্টের দাম পড়বে ৮০০ থেকে দেড় হাজার টাকা পর্যন্ত। ফতুয়া ৬০০ থেকে দেড় হাজার টাকায় পাওয়া যাবে। ফর্মাল শার্ট রয়েছে ৮৮০ থেকে দুই হাজারের মধ্যে। মেয়েদের শোরুমে দেখা যায় সিল্ক, তাঁত, মসলিন, দোপিয়ান, মটকা, বলাকা, জয়শ্রী, অ্যান্ডি সিল্ক ও অ্যান্ডি কটনের ওপর মিক্সড মিডিয়ার কাজ করা লংকাট সালোয়ার কামিজ। দাম পড়বে দেড় হাজার থেকে চার হাজার টাকা। পোশাকের সঙ্গে মানিয়ে শৈল্পিকে অ্যান্টিক গয়নাও পাওয়া যাবে। বিপণিবিতানে ছেলে ও মেয়েদের জন্য আলাদা আলাদা শোরুম রয়েছে। আফমি প্লাজা, মিমি সুপার মার্কেট, জিইসি মোড়ের ইউনুস্কো, আগ্রাবাদের আখতারুজ্জামান সেন্টারসহ মোট ১৬টি শোরুম রয়েছে শৈল্পিকের।পিণন বুটিকসের মোহছেনা কোরাইশী বলেন, এবার তাঁরা জামদানি, দেশীয় সিল্ক, হাফ সিল্ক, মসলিন, টাঙ্গাইল বুটি, তন্তুজ, তাঁতের সুতির শাড়িতে হাতের কাজ, এমব্রয়ডারি, প্যাচওয়ার্ক, জরি, চুমকি অর্থাৎ মিক্সড মিডিয়ায় কাজ করেছেন। দাম ৭০০ থেকে ১৫ হাজার টাকা। সালোয়ার-কামিজে থাকছে লেয়ার দেওয়া এবং এক কাটের লং কামিজ, সঙ্গে ল্যাগিংস, শর্ট চুড়িদার অথবা ডিভাইডার প্যান্ট। মিক্সড মিডিয়ায় কাজ করা এসব সালোয়ার-কামিজের দাম দুই হাজার ২০০ টাকা থেকে ১২ হাজার টাকা পর্যন্ত। সেলাই ছাড়া থ্রি-পিসের দাম পড়বে ৪৭৫ থেকে চার হাজার টাকা। পাঞ্জাবি ৬০০ থেকে চার হাজারের মধ্যে রয়েছে। ও আর নিজাম রোড এবং শপিং কমপ্লেক্সের পেছনে চৌধুরী প্লাজায় পিণনের শোরুম আছে। পিনকেন ফ্যাশনের সাজিনা সুলতানা জানান, তাঁদের দেশীয় কাপড়ে কাজ করা শাড়ি পাওয়া যাবে ৫৬০ থেকে সাত হাজার টাকায়, সেলাইবিহীন বিভিন্ন কাপড়ের থ্রি-পিস পড়বে ৮০০ থেকে পাঁচ হাজার টাকা। বাচ্চাদের (নিউবর্ন থেকে ১২ বছর) ফ্রক, পাঞ্জাবি ২৫০ থেকে আড়াই হাজার টাকায় পাওয়া যাবে। ঠিকানা: বিল্ডিং ৮/৬ বিশ্রাম নিচতলা, দক্ষিণ খুলশি।আরিয়ান ফ্যাশনের আমেনা রহমান জানান, তিনি এবার বাচ্চাদের জন্য বেশি কাজ করেছেন। এক বছর থেকে ১৪ বছর পর্যন্ত বাচ্চাদের নিয়ে কাজ করেছেন। বাচ্চাদের পোশাকের দাম পড়বে ৫০০ থেকে তিন হাজার টাকা। শাড়িতে ব্যবহার করেছেন আদিবাসী (ট্রাইবাল) কাপড়। শাড়ি পাওয়া যাবে ৮০০ থেকে ১৫ হাজার টাকার মধ্যে, সালোয়ার-কামিজ এক হাজার থেকে ছয় হাজার টাকায়। পাঞ্জাবি এক হাজার ৫০০ থেকে ছয় হাজার। পিনকেনের নিজস্ব কোনো শোরুম না থাকলেও জামালখানের বাসভবনে তার পোশাকগুলো পাওয়া যাবে। বাংলার কথার আবদুল্লাহ ইবনে সৈয়দ জানান, তাঁর এখানে শাড়ি এক হাজার ৫০ থেকে তিন হাজার ৮০০, সালোয়ার-কামিজ এক হাজার ৫০০ থেকে চার হাজার ও বাচ্চাদের কাপড় ৩৭৫ থেকে আড়াই হাজা টাকার মধ্যে পাওয়া যাবে। ঠিকানা: আগ্রাবাদ ব্যাপারীপাড়া, সিডিএ ২৯ নম্বর ।