পূর্ব গুজরা উচ্চবিদ্যালয় পরিচালনা পরিষদের নির্বাচন সম্পন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাউজান পূর্ব গুজরা উচ্চবিদ্যালয় পরিচালনা পরিষদের নির্বাচন সম্প্রতি প্রতিষ্ঠাতা সদস্য আবদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে এম আনোয়ার চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন। কমিটির অন্য কর্মকর্তারা হলেন—সদস্যসচিব স্বপন কান্তি দে (প্রধান শিক্ষক), শিক্ষক প্রতিনিধি জাকির হোসেন, জহির উদ্দিন ও শুভ্রা বড়ুয়া, দাতা সদস্য ফোরক আহমদ, অভিভাবক সদস্য এম হারুনুর রশিদ, মোহাম্মদ জামাল, মোশারফ হোসেন ও খুরশিদা বেগম। বিজ্ঞপ্তি।