পূর্ব ধলই খাদিজা মালেক উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়ি উপজেলার পূর্ব ধলই খাদিজা মালেক উচ্চবিদ্যালয়ের অভিভাবক সমাবেশ গত শনিবার বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সমিতিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মফিজ উদ্দীন। 
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল মালেক বিদ্যালয়টি কলেজে উন্নীতকরণে এলাকাবাসী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করে বলেন, কাছাকাছি কোনো কলেজ না থাকায় এলাকার শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।
সমাবেশে বক্তব্য দেন দিদরুল বশর, নুর আহম্মদ, কাজী জানে আলম, আহম্মদ ছাফা, হারুন অর রশিদ, হারুনুর রশিদ চিশতী, জয়নাল আলম, মো. নুরুল আমিন, কাজী দিদরুল আলম, আহম্মদ হোসেন, তৌহিদুল আলম, শফিউল আলম, মো. মোখলেছুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি।