পূর্ব মাইজভান্ডার প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ সম্পন্ন
ফটিকছড়ি উপজেলার পূর্ব মাইজভান্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থী সম্মাননা প্রদান অনুষ্ঠান ৪ এপ্রিল বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন যুগ্ম সচিব মোহাম্মদ মাহফুজুল হক। প্রধান আলোচক ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নাসির উদ্দিন, নানুপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ ওসমান গণি, মাইজভান্ডার বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ লোকমান ও ভেনকট গ্রুপের চেয়ারম্যান মো. আতিক হায়দার। অনুষ্ঠান উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক মোহাম্মদ আবুল কালাম।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ আইয়ুবের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম মোরশেদুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন মো. আবু তাহের, মাহাবুবুল আলম, কাজী নিজামুল ইসলাম, মো. নুরুল আজম, নাসির উদ্দিন চৌধুরী, জাহেদুল হাসান প্রমুখ। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করেন অতিথিরা।—ফটিকছড়ি প্রতিনিধি