পূর্ব সুয়াবিল গীতা শিক্ষা নিকেতনের প্রতিষ্ঠাবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়ির পূর্ব সুয়াবিল গীতা শিক্ষা নিকেতনের প্রতিষ্ঠাবার্ষিকী সম্প্রতি অনুষ্ঠিত হয়। পূর্ব সুয়াবিল ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির মধ্যে ছিল গুণীজন সংবর্ধনা, গীতা পাঠ ও প্রতিযোগিতা, শিক্ষাসামগ্রী বিতরণ ও আলোচনা সভা।

 নূপুর চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত ধর্মসভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক শিপক কৃষ্ণ দেবনাথ, ইউনেস্কো ক্লাবের নির্বাহী সদস্য মিলন শর্মা।

অনুষ্ঠানে মঙ্গল প্রদীপ প্রজ্বালন করেন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির (বাগীশিক) কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক পলাশ কান্তি নাথ। অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উত্তম কুমার মহাজন, বাগীশিক কেন্দ্রীয় সংসদের সহসাধারণ সম্পাদক শুভাশীষ শর্মা, চট্টগ্রাম উত্তর জেলা সংসদের সভাপতি রাজীব বিশ্বাস প্রমুখ। বিজ্ঞপ্তি।