পূর্বাশার আলোর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু-কিশোর সংগঠন পূর্বাশার আলো কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ২২ ডিসেম্বর শীতার্ত মানুষজনের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতি ছিলেন আতিকুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সরওয়ার মোর্শেদ। এতে অতিথি ছিলেন দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ-এর সম্পাদক ও সংগঠনের উপদেষ্টা সৈয়দ উমর ফারুক ও মোহাম্মদ সাহাবুদ্দীন। উপস্থিত ছিলেন বোরহান উদ্দিন মোহাম্মদ, হেলাল উদ্দিন, এ এস এম ইসলামাবাদী গাজী, শফিউল আজম প্রমুখ। বিজ্ঞপ্তি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পূর্বাশার আলো সবসময় কল্যাণের কাজ করে যায়। আগামী দিনে দেশের যেকোনো দুর্যোগ মুহূর্তে জনসাধারণের পাশে থাকবে। বিজ্ঞপ্তি।