পৃথিবী ঘিরে বিকিরণবেষ্টনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুটি বেষ্টনীর অস্তিত্ব বিজ্ঞানীরা ১৯৫৮ সাল থেকেই জানেন। এবার আরেকটির সন্ধান পেলেন বিজ্ঞানীরা। গত বছর কয়েক সপ্তাহ ধরে এটি পৃথিবী ঘিরে ছিল (হলুদ রং)।বিকিরণবেষ্টনী কী?এটি পৃথিবীর চৌম্বকমণ্ডলে অবস্থিত আধানযুক্ত কণার একটি প্লাজমা স্তর। ভূপৃষ্ঠের ওপর এক হাজার থেকে ৬০ হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। বিকিরণবেষ্টনী দুটি মহাকাশের আবহাওয়া ও সৌরঝড়ের প্রভাবে কিছুদিন পরপর দৃশ্যমান হয়। ধারণা করা হচ্ছে, সূর্য থেকে নির্গত তরঙ্গের কারণে তৃতীয় বেষ্টনীটি বিলীন হয়ে গেছে। পৃথিবীতে প্রভাববিজ্ঞানীদের ধারণা, বিকিরণবেষ্টনীর কারণে উপগ্রহভিত্তিক যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে। এ ছাড়া মহাকাশচারীরা তেজস্ত্রিয়ার সম্মুখীন হতে পারেন। যেভাবে সন্ধাননাসার গবেষকেরা নভোযানের সাহায্যে বেষ্টনীটি পর্যবেক্ষণ করেন। সূত্র: নাসা ও টেলিগ্রাফ।