প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন ধনকুবের স্যাম ওয়ালটনের মেয়ে অ্যালিস ওয়ালটন ফোর্বস ম্যাগাজিনের তালিকা অনুসারে পৃথিবীর দশম শীর্ষ ধনী। তিনি নারীদের মধ্যে তৃতীয় শীর্ষ ধনী। তাঁর মোট সম্পদের পরিমাণ ৩৪ দশমিক ৩ বিলিয়ন ডলার। স্যান অনটোনিওর ট্রিনিটি বিশ্ববিদ্যালয় থেকে অ্যালিস অর্থনীতি ও ফিন্যান্স বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। অর্থনৈতিক বিশ্লেষক হিসেবে কর্মজীবন শুরু তাঁর। শিল্পমোদী হিসেবে তাঁর সুনাম আছে। অ্যালিস বেশ কয়েকটি জাদুঘর ও চিত্র সংগ্রহশালার পরিচালনার সঙ্গে যুক্ত। দি ইনডিপেনডেন্ট