প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেঁপে ও বাঙ্গি—দুটোই গরমে খাওয়া হয়। দুটো ফলই স্বাস্থ্যের জন্য খুব উপকারী। এতে পানির পরিমাণ বেশি থাকে। পেঁপে ও বাঙ্গির বিভিন্ন গুণাগুণ নিয়ে বলেছেন পুষ্টিবিদ শামসুন্নাহার নাহিদ।

পেঁপে
l পেঁপেতে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে।
l অন্য ফলের তুলনায় পেঁপেতে প্রচুর পরিমাণে ক্যারোটিন আছে।
l ক্যালরি কম থাকে তাই ওজন কমাতে সাহায্য করে।
l পেট ঠান্ডা রাখে, তাই যাদের অ্যাসিডিটি রয়েছে তাঁরা খেতে পারেন।
l উচ্চরক্তচাপ কমাতে সাহায্য করে এবং ত্বক সুন্দর রাখে।
l যাঁদের ডায়াবেটিস রয়েছে, তাঁদের কম খাওয়া উচিত।

বাঙ্গি
l বাঙ্গিতে ফলিক অ্যাসিড রয়েছে, যা রক্ত তৈরিতে সাহায্য করে।
l এতে চিনির পরিমাণ অনেক কম থাকায় ডায়াবেটিসের রোগীরাও খেতে পারেন।
l অ্যাসিডিটি কমাতে সাহায্য করে।
l বাঙ্গিতে পানির পরিমাণ অনেক থাকে, তাই শরীরের তাপমাত্রা ঠিক থাকে।
l গ্রন্থনা: অধুনা প্রতিবেদক