প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাড়তে বাড়তে ঢাকার খুচরা বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজের দাম ৫৫ টাকায় উঠেছে। অন্যদিকে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৫০ টাকা দরে। সপ্তাহ দুয়েক আগেও দেশি ও ভারতীয় পেঁয়াজ কেজিপ্রতি ২৫-৩০ টাকা ছিল। সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজারদরের তালিকা অনুযায়ী, এক মাসে পেঁয়াজের দাম ৭৬ শতাংশ বেড়েছে। পেঁয়াজের দাম এভাবে বাড়তেই থাকলে অদূর ভবিষ্যতে জনজীবনে এর প্রভাব কেমন হবে? লোকে কি পেঁয়াজ খাবে? ভেবেছেন সোহাইল রহমান, এঁকেছেন হাসান



