পেইজমার্কের জমজমাট 'স্পেল চ্যাম্প' প্রতিযোগিতা
পেইজমার্ক একাডেমির জমজমাট ‘স্পেল চ্যাম্প কমপিটিশন’ গত ২১ সেপ্টেম্বর আগ্রাবাদ স্কুল ক্যাম্পাসে সম্পন্ন হয়।
প্রাণবন্ত একঝাঁক প্রাণোচ্ছল শিশুর অংশগ্রহণে স্কুল প্রাঙ্গণটি সারাক্ষণ মুখর ছিল। ৬০ জন শিশু প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তার মধ্যে পুরস্কার জিতে নেয় নয়জন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুলতান আল নাহিয়ান সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন। সানজিদা চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে স্কুলের চেয়ারম্যান ক্যাপ্টেন মো. হাসান আহমেদ চৌধুরী স্বাগত বক্তব্য দেন। এরপর বক্তব্য দেন প্রিন্সিপাল হাসিনা মাহবুব।
প্রাথমিক বাছাইপর্বে অংশগ্রহণকারী শতাধিক শিক্ষার্থীর মধ্য থেকে তিন রাউন্ডে বাছাইকৃত ৬০ জনের মধ্যে ৯ জন প্রতিযোগীকে বিজয়ী ঘোষণা করেন বিচারকেরা। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক সৈয়দা আমরিন জাহান, রেবেকা শারমিন, আফরিন খান, ফরিদা ইয়াসমিন। অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকেরাও এই প্রতিযোগিতা উপভোগ করেন। বিজ্ঞপ্তি।