পেকুয়া ও চকরিয়ায় মে দিবস পালিত
কক্সবাজারের পেকুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ১ মে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে উপজেলা শ্রমিক লীগের সভাপতি এইচ এম নুরুল আবছারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মারুফুর রশিদ খান। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক কামাল হোসেন, সদস্য এস এম গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি জহিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক ফরিদুল আলম, উপজেলা জাতীয় পার্টির সদস্যসচিব দিদারুল করিম, মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি উম্মে কুলসুম ও উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। এদিকে মে দিবস উপলক্ষে চকরিয়া পৌরসভা শ্রমিক লীগের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রমিক লীগের সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনের পরিচালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী। বক্তব্য দেন জামাল উদ্দিন, কাউছার উদ্দিন, হাসানগীর হোসাইন প্রমুখ।