পেকুয়া মহিলা আওয়ামী লীগের সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলন ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়। পেকুয়া বাজারের উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে মর্জিনা আকতার সভাপতি ও ছেনুয়ারা বেগম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সম্মেলন উদ্বোধন করেন কক্সবাজার জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কানিজ ফাতেমা মোস্তাক। প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম। বিশেষ অতিথি ছিলেন পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম সাহাব উদ্দিন ফরায়েজী, সাধারণ সম্পাদক আবুল কাশেম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হামিদা তাহের, যুগ্ম সম্পাদক ফিরোজা আমজাদ, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজম খান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি উম্মে কুলসুম প্রমুখ।