পেকুয়ায় আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের উদ্যোগে গত বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস উদ্যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বিশাল শোভাযাত্রা বের করা হয়। পরে পেকুয়া ঋণদান সমবায় কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভা অনুিষ্ঠত হয়েছে। 
পেকুয়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি নাছির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ইদ্রিচের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়াত আজিজ। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নুরুজ্জামান, পেকুয়া ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক আবু জাফর, পেকুয়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক রমিজ উদ্দিন, পেকুয়া কো-অপারেটিভের অডিট কমিটির সচিব আহমদ কবির, সমাজসেবক শাহ আলম।
আলোচনা সভা শেষে মরেণাত্তর িবমা দাবির চেক প্রদান করা হয়।