প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মুজিবুর রহমান ও পেকুয়া ইউনিয়ন আওয়ামী লীগের আইন–বিষয়ক সম্পাদক নুর হোসেনের শোকসভা গত শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সংগঠনের সভাপতি সাহাবউদ্দিন ফরায়েজি। প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ–বিষয়ক সম্পাদক কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন সুচিন্তা ফাউন্ডেশন চট্টগ্রামের বিভাগীয় সমন্বয়ক মোহাম্মদ আশরাফুল ইসলাম। বক্তব্য দেন শহিদুল ইসলাম চৌধুরী, আজম খান, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ বারেক, উম্মে কুলসুম প্রমুখ।