পেকুয়ায় তিন দিনব্যাপী উন্নয়ন মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলায় তিন দিনব্যাপী উন্নয়ন মেলা জিএমসি ইনস্টিটিউশন চত্বরে অনুষ্ঠিত হয়েছে। ২ থেকে ৪ অক্টোবর পর্যন্ত চলা মেলায় সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরা হয়। মেলা আয়োজন করে উপজেলা প্রশাসন।
মেলার সমাপনী দিনে ছিল আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উজানটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মারুফুর রশিদ খান। বিশেষ অতিথি ছিলেন কৃষি কর্মকর্তা এইচ এম মনিরুজ্জামান, সমবায় কর্মকর্তা এম ওসমান গণি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহফুজুর রহমান ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হানিফ চৌধুরী।
আলোচনা সভা শেষে মেলার সেরা তিন স্টল—উজানটিয়া ইউনিয়ন পরিষদ, প্রাথমিক শিক্ষা বিভাগ ও বিআরডিবির একটি বাড়ি একটি খামার প্রকল্পকে পুরস্কৃত করা হয়। —চকরিয়া প্রতিনিধি