পেকুয়ায় বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নে সুচিন্তা ফাউন্ডেশনের পক্ষে বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। গত শুক্রবার বিকেলে মগনামার মুহুরীপাড়া স্টেশনে সুচিন্তা ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক মোহাম্মদ আশরাফুল ইসলাম ১০০ পরিবারকে চাল ও ১০ পরিবারকে ক্ষতিগ্রস্ত বসতঘর মেরামতে নগদ অর্থ সাহায্য দেন।
ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন মগনামা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খাইরুল এনাম, মাতামুহুরী সুচিন্তা ফাউন্ডেশনের আহ্বায়ক মনজুর আলম, আওয়ামী লীগের নেতা ওমর ফারুখ, জাহাঙ্গীর আলম, আবদুল কুদ্দুস, এস এম বাদশা প্রমুখ।