পেকুয়ার সোনালি বাজার পরিচালনা কমিটির নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলার সোনালি বাজার পরিচালনা কমিটির দ্বিবার্ষিক নির্বাচন ১৭ ফেব্রুয়ারি স্থানীয় একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মগনামা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. শাহ আলম। এ ছাড়া নুরুল আবছার সহসভাপতি, গিয়াস উদ্দিন সাধারণ সম্পাদক এবং আজগর আলী, মো. সেলিম উল্লাহ ও সালাহ উদ্দিন সদস্য নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন পেকুয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. হানিফ চৌধুরী।
মো. হানিফ চৌধুরী জানান, নির্বাচনে ১৭৮ জন ভোটারের মধ্যে ১৭৭ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।