পেকুয়া আদর্শ মহিলা মাদ্রাসায় বিদায় অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেকুয়া আদর্শ মহিলা মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২৬ জানুয়ারি মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। রঙ্গিখালী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. কামাল হোছাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ–বিষয়ক সম্পাদক মোহাম্মদ আশরাফুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন পেকুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের একাডেমিক কর্মকর্তা উলফাত জন্নাত চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য বোখারী আজম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য এস এম শাহাদাত হোসেন ও পেকুয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এম কফিল উদ্দিন।
বক্তব্য দেন মাদ্রাসার শিক্ষক নুরুল ইসলাম, মনিরুল ইসলাম, শাহিন আকতার প্রমুখ।