প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের প্রথম অধ্যক্ষ শমসের উদ্দিন আহমদের শোকসভা ৪ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। কলেজ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বর্তমান অধ্যক্ষ ওবায়দুর রহমান।
বক্তব্য দেন সহকারী অধ্যাপক মংখেইরী রাখাইন, মোহাম্মদ আলী, আবুল হাসেম, আজম উদ্দিন, মোস্তফা জামান, জসিম উদ্দিন, জাকির হোসেন হাওলাদার, প্রভাষক মোহাম্মদ আলম, কলেজ পরিচালনা কমিটির সদস্য রিদুয়ানুল হক, নুরুল ইসলাম প্রমুখ।
শমসের উদ্দিন আহমদের গ্রামের বাড়ি চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের পূর্ব কাকারা গ্রামে। ২ জানুয়ারি চট্টগ্রামের হালিশহরের বাসভবনে বার্ধক্যজনিত রোগে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।